তাজা বোমা উদ্ধার হাবড়ায় - The News Lion

তাজা বোমা উদ্ধার হাবড়ায়




দি নিউজ লায়ন ;  উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার পুলিশ নির্বাচনের আগে বোমা বিক্রেতাকে গ্রেফতার করলো ৬ টি তাজা বোমা সহ গ্রেফতার এক দুষ্কৃতী।বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাবড়ার প্রফুল্লনগর এলাকা থেকে শফিক মন্ডল নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় । বাড়ি অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের মাটিয়াগাছা এলাকায় ।


 অতীতের ধৃতের বিরুদ্ধে এলাকায় দুষ্কৃতী মূলক কাজকর্মের অভিযোগ ছিল ।তবে সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে পুলিশ ।পুলিশি জেরায় অভিযুক্ত জানিয়েছে চলতি সপ্তাহে হাবড়ায় চলতি সপ্তাহে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় সে বোমা সাপ্লাই করেছিল । শুক্রবার ধৃতকে বারাসাত আদালতে তুলে নিজেদের হেফাজত চাইবে হাবড়া থানা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.